দোয়ারাবাজারে শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফিজ সাব্বির আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আমির হোসেন।
অনুষ্ঠানে এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শামছুল উলামা আল্লামা ফুলতলী ক্বিবলা রহঃ এর সুযোগ্য নাতী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ছাদিকুর রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য মাওলানা আব্দুল মুক্তাদির খান আল আজহারী, হাফিজ বোরহান উদ্দিন, বোর্ডের অফিস সম্পাদক মাওলানা সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা ইউনুস আলী আজহারী, মাওলানা কাজী কওছর উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাসুম আহমদ, মাওলানা আব্দুল কাদির বাবুল, হাফিজ শরিয়ত আলী ,ক্বারী আ ফ ম সালমান, হাফিজ রফিকুল ইসলাম, সাইদুল হাসান শাহান, মামুন আহমদ, শাহজাহান, হাফিজ অলিউল ইসলাম,আসকর আলী ,মাফিজ আলী,
মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আশরাফুল আলম, হাফিজ আমিনুল ইসলামসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব সাজিদ আলী লন্ডনীর হাতে গড়া এ প্রতিষ্ঠানটি বর্তমানে তাঁর সুযোগ্য ছেলে আলহাজ্ব আনোয়ার আলী এবং আলহাজ্ব আমরুদ আলীসহ তাঁদের পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এতিমখানার কার্যক্রমে আমরুদ আলী সাহেবের উদ্যোগে সহযোগিতা করছেন ,বুরহান মিয়া লন্ডনী ,হাফিজ রায়হান আহমদ এবং আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্টরা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এ প্রতিষ্ঠানে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতার বাড়িতে অবস্থান করেন। এছাড়াও গ্রামের মানুষের সহযোগিতায় প্রায় ৫০ জন ছাত্রের লজিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২০২৫ সালে দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে।
এ সময় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও এতিমখানার কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতেও প্রতিষ্ঠানের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরে প্রধান অতিথির বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
মতামত দিন