নরসিংদীতে জেলা প্রশাসকের সভাপতিত্বে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত।
নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
সভায় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখনলাল দাস, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার রাজস্বসংক্রান্ত বিভিন্ন বিষয়, প্রশাসনিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।
মতামত দিন