• ২০২৬ সেপ্টেম্বর ৩০, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রূপপুরের ইউরেনিয়ামবাহী ফ্লাইট নিয়ে ব্যাখ্যা দিল পাকিস্তান।*

  • প্রকাশিত ০৫:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
রূপপুরের ইউরেনিয়ামবাহী ফ্লাইট নিয়ে ব্যাখ্যা দিল পাকিস্তান।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*রূপপুরের ইউরেনিয়ামবাহী ফ্লাইট নিয়ে ব্যাখ্যা দিল পাকিস্তান।* 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে বাংলাদেশে আসার পথে ঊ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় একটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি। এ ঘটনায় কেন অনুমতি দেওয়া হয়নি, তার ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান।

ইসলামাবাদের দাবি, বিষয়টির সঙ্গে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সম্পর্ক নেই। বরং ফ্লাইটের নির্ধারিত রুট, আকাশসীমা ব্যবহারের অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি ও প্রক্রিয়াগত সমন্বয়ের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট কিংবা পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের যেকোনো আবেদন দেশটির প্রচলিত বিধিবিধান, বেসামরিক বিমান চলাচলসংক্রান্ত প্রটোকল ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে যাচাই করা হয়।

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহন নিয়ে সাম্প্রতিক সময়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি মূলত ফ্লাইটের রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমোদনসংক্রান্ত কারিগরি ব্যবস্থাপনার অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে একাধিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সেই প্রক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে ফ্লাইটের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন ঘটতে পারে।

পাকিস্তান হাইকমিশন একই সঙ্গে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বিষয়টিকে কারিগরি ও বাস্তব প্রেক্ষাপটে বিবেচনার আহ্বান জানিয়েছে। তাদের মতে, এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের বিদ্যমান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর প্রকল্পের জন্য জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে সেটি বাংলাদেশে আসতে পারেনি।

রূপপুর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পাকিস্তানের অনুমতি না মেলায় চালানটি স্থগিত রাখতে হয়। ওই সময় পাকিস্তানের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ্যে জানা যায়নি।

তবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, আগামী অক্টোবর থেকে রূপপুরের জন্য ইউরেনিয়াম সরবরাহ আবার শুরু করার পরিকল্পনা রয়েছে। বছরের শেষ নাগাদ নির্ধারিত সব চালান বাংলাদেশে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ফলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি ঘিরে তৈরি হওয়া জটিলতার পর রূপপুরের পারমাণবিক জ্বালানি সরবরাহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সর্বশেষ