• ২০২৬ অক্টোবর ৩১, শনিবার, ১৪৩৩ কার্তিক ১৬
  • সর্বশেষ আপডেট : ০১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পাঁচ দিনে ৫২৯ অভিযান, বরগুনায় পুলিশের হাতে আটক ২১৩ কিশোর-কিশোরী।*

  • প্রকাশিত ০৩:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
পাঁচ দিনে ৫২৯ অভিযান, বরগুনায় পুলিশের হাতে আটক ২১৩ কিশোর-কিশোরী।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*পাঁচ দিনে ৫২৯ অভিযান, বরগুনায় পুলিশের হাতে আটক ২১৩ কিশোর-কিশোরী।* 

বরগুনায় মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ দিনে ২৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সময়ে বিভিন্ন এলাকা থেকে ২১৩ কিশোর-কিশোরীকে আটক করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় ৭৩০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে মোট ৫২৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারে জড়িত ২৬ জনকে গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯টি মাদক মামলা করা হয়েছে। এ ছাড়া ১৮টি সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় আড্ডা দেওয়া ও বিপথগামী হিসেবে চিহ্নিত ২১৩ কিশোর-কিশোরীকেও আটক করে পুলিশ। পরে মুচলেকা নেওয়া ও কাউন্সেলিংয়ের পর তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

থানাভিত্তিক হিসাবে বরগুনা সদরে ৪৩, বেতাগীতে ১৩, আমতলীতে ৫৬, তালতলীতে ২০, পাথরঘাটায় ২৭ এবং বামনায় ৪২ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশের অভিযানে আরও ১২ কিশোর-কিশোরীকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন।

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, সন্তানদের চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর নজর রাখতে হবে। তারা যেন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানো এবং অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইন জুয়া বা সাইবার অপরাধে জড়ানোর বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অভিভাবকের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট সিমের নিবন্ধিত মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ