• ২০২৬ সেপ্টেম্বর ২৮, সোমবার, ১৪৩৩ আশ্বিন ১২
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রী মনোনীত হওয়ায় মেহেরপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

  • প্রকাশিত ০২:০৯ পূর্বাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রী মনোনীত হওয়ায় মেহেরপাড়ায় আলোচনা সভা ও  দোয়া মাহফিল।
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রী মনোনীত হওয়ায় মেহেরপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ।। 

 নরসিংদী প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় নরসিংদী-২ (পলাশ) আসনে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।   

নরসিংদীর পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলফাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আসন্ন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির)।


আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা ড. আব্দুল মঈন খানকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, ড. মঈন খানের দূরদর্শী নেতৃত্বে দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি নরসিংদী-২ আসনেও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।   


অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, বিপুলসংখ্যক যুবক এবং নারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিতি সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ