• ২০২৬ অক্টোবর ৩১, শনিবার, ১৪৩৩ কার্তিক ১৬
  • সর্বশেষ আপডেট : ০১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, পাসের হার ৫২.১২ শতাংশ

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, পাসের হার ৫২.১২ শতাংশ
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

    • এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

    • প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ 

    • চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। আজ সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
  • আন্তশিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
  • এসএমএসে ফল জানার নিয়ম
  • মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে HSC  লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
  • উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
  • এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে, এবারই প্রথম রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটেছিলো।

সর্বশেষ