সম্প্রতি ইরান- ইসরায়েল, আমেরিকা যুদ্ধ ঘিরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ, মিসাইল হামলা বা বিস্ফোরণের নানা ভিডিও ও ছবি অনেক বাংলাদেশি শেয়ার করছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো—এসবের অনেকগুলিই যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা হচ্ছে, যার ফলে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
অনেকে হয়তো জানেন না, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা ও ইন্টেলিজেন্স সংস্থাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। ভুল বা উসকানিমূলক তথ্য ছড়ালে আইনগত ঝুঁকিতে পড়ার সম্ভাবনাও থাকে।
এমনই একটি ঘটনায় ইরানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে মোহাম্মদ ইসরাফিল আলম মির নামে এক বাংলাদেশিকে বাহরাইনের সাইবার ক্রাইম পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে, তিনি মিসাইল হামলার বিভিন্ন ভিডিও ফেসবুকে আপলোড করার পাশাপাশি নিজের আইডি থেকে একাধিক ভুয়া খবরও ছড়িয়েছেন।
সুতরাং, সবাইকে অনুরোধ করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও, ছবি বা খবর শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করে নিন। বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
মতামত দিন